• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Headline
সাতছড়িতে মাটির নিচে মিলল ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১৫ ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন হবিগঞ্জের জেমি হবিগঞ্জে সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি নিয়ে নারী সমাবেশ হবিগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে CRVS কর্মশালা অনুষ্ঠিত হবিগঞ্জে ব্যাংক-বিকাশ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বানিয়াচংয়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি  রোমাঞ্চকর পেনাল্টি শুটআউট জয়ে ফাইনালে বানিয়াচং “এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম” বলা সেই মাহদী পুলিশের হাতেই আটক নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে সুফিয়া মতিন মহিলা কলেজ-ডা. জীবন এমপি

সাতছড়িতে মাটির নিচে মিলল ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি

হবিগঞ্জ প্রতিনিধি / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

হবিগঞ্জে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে সাতছড়ির গহীন জঙ্গল থেকে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সাতছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সাতছড়ির গহীন জঙ্গলের একটি স্থানে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পাওয়া যায়।

পরে মাটি খুঁড়ে সেখান থেকে ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এসব অস্ত্র কারা সেখানে লুকিয়ে রেখেছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সাতছড়ির মতো সীমান্তবর্তী ও দুর্গম এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা