• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন হবিগঞ্জে নারী উদ্যোক্তাদের ‘ব্লক-বাটিক প্রশিক্ষণ’ উদ্বোধন বাহুবলে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক বানিয়াচংয়ে ঝুঁকিপূর্ণ ১১ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ : ডিও দিলেন এমপি ডা. সাখাওয়াত হাসান উৎসবের আমেজে বানিয়াচংয়ে জন্মাষ্টমী : বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাতে সম্প্রীতির বার্তা বানিয়াচংয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় নতুন সম্ভাবনা ‘হাজী মোহাম্মদ ফুল মিয়া মেমোরিয়াল স্কুল’ বানিয়াচংয়ে সরকারের নির্বাচনি ইশতেহার নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক হবিগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি : সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত জলজ ফুলের রাজ্যে মুগ্ধতা ছড়াচ্ছে বানিয়াচং ভবানীপুরের পদ্মবিল জেলার হাটবাজারগুলোতে পোলাও চালে আগুন-নিত্যপণ্যের দামে নাভিশ্বাস

হবিগঞ্জে নারী উদ্যোক্তাদের ‘ব্লক-বাটিক প্রশিক্ষণ’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৬১ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে হবিগঞ্জে শুরু হয়েছে ‘ব্লক-বাটিক প্রশিক্ষণ’। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) এর উদ্যোগে শিল্প মন্ত্রণালয়ের সহযোগীতায় আয়োজিত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেছেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার চৌধুরী।  রবিবার (৬ সেপ্টেম্বর) হবিগঞ্জের সুরবিতান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে পরিচালক আনোয়ার চৌধুরী বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন। পাশাপাশি দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও কারুশিল্পকে ধরে রাখতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, “আমাদের সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্য আমাদের শক্তি। ব্লক-বাটিক প্রশিক্ষণ শুধু একটি প্রশিক্ষণ নয়, এটি আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তরুণ প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এমন আয়োজন প্রয়োজন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি কে গফফার। অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সুরবিতানের ২য় সচিব জেসমিন আরা বেগম, শিক্ষক শিউলি রাণী দাস, ওয়েভ এর সদস্য সামসুন সাহার সোমা।  অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাসরুট এর ন্যাশনাল কো-অর্ডিনেটর অনীতা দাসগুপ্ত। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান হবিগঞ্জ জেলা গ্রাসরুট এর প্রেসিডেন্ট রাহেলা বেগম ও সেক্রেটারি ঝুমা চৌধুরী।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যমকর্মী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।  ৬ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কর্মসূচি।  ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় হবিগঞ্জ জেলার মোট ৩০ জন নারী উদ্যোক্তা/প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা