• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ চুনারুঘাটে হুইল চেয়ারেই কাটছে শিক্ষক কল্যাণ কুমারের জীবন বানিয়াচংয়ে আগামী ১৮ সেপ্টেম্বর উদ্বোধন হচ্ছে ইনডোর প্লে গ্রাউন্ড জমির বিরোধে রক্তাক্ত বানিয়াচংয়ের চালবন হাওর ॥ সংঘর্ষে কৃষক নিহত হবিগঞ্জে গ্রাম আদালত শক্তিশালীকরণ ও সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত সন্ত্রাস-দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা গুরুত্বপূর্ণ : হুইপ জি কে গউছ

ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ

বিশেষ প্রতিনিধি / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের ঐতিহ্যবাহী বানিয়াচং ৪ নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থীতার বার্তা ও ইশতেহার প্রকাশ করেছেন মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ। তিনি বানিয়াচং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এবং বানিয়াচং উপজেলা যুবদলের ১ নং যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

ইউনিয়নের সর্বস্তরের জনগণের সেবক হিসেবে আত্মপ্রকাশের প্রত্যয় ব্যক্ত করে তিনি ৭ দফা অঙ্গীকারের ভিত্তিতে এলাকা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

তার ঘোষিত অঙ্গীকারসমূহ হলো:

  • আইনের শাসন: সমাজে সকলের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সুনিশ্চিত করা।

  • শিক্ষা ও চিকিৎসা: স্বাস্থ্য ও শিক্ষ খাতে আধুনিক সুবিধা বৃদ্ধি করা।

  • মাদকমুক্ত সমাজ: যুবসমাজ ও এলাকাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা।

  • অবকাঠামো উন্নয়ন: উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা প্রণয়ন।

  • কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণ: সরকারের সকল সুবিধা কৃষকদের কাছে দ্রুত ও সহজে পৌঁছে দেওয়া।

  • সামাজিক সম্প্রীতি ও নিরাপত্তা: ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে একটি বাসযোগ্য ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন।

  • দুনীতিমুক্ত সেবা প্রদান: অসহায় মানুষদের জন্য নির্ধারিত সরকারি সাহায্য-সহযোগিতা শতভাগ দুর্নীতিমুক্ত রেখে সরাসরি প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া।

ইউনিয়নটিকে একটি অনুকরণীয় ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণের সার্বিক সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা