• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন ন্যায়বিচার ও আধুনিক সুবিধার অঙ্গীকার নিয়ে প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ চুনারুঘাটে হুইল চেয়ারেই কাটছে শিক্ষক কল্যাণ কুমারের জীবন বানিয়াচংয়ে আগামী ১৮ সেপ্টেম্বর উদ্বোধন হচ্ছে ইনডোর প্লে গ্রাউন্ড জমির বিরোধে রক্তাক্ত বানিয়াচংয়ের চালবন হাওর ॥ সংঘর্ষে কৃষক নিহত হবিগঞ্জে গ্রাম আদালত শক্তিশালীকরণ ও সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত সন্ত্রাস-দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা গুরুত্বপূর্ণ : হুইপ জি কে গউছ

বানিয়াচংয়ে ইউএনও নেই ১ মাস যাবত : প্রশাসনিক অচলাবস্থা-জন্ম নিবন্ধন সেবা স্থবির

বিশেষ প্রতিনিধি / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় জন্ম নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দূর-দূরান্ত থেকে উপজেলা পরিষদে এসে ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রত্যাশীরা।

জানা গেছে,বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়েছে। গত ৩ আগস্ট ২০২৬ সোমবার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে পরিকল্পনা কমিশনে ন্যস্ত করা হয়। আদেশ অনুযায়ী, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়ে পরিকল্পনা কমিশনে ন্যস্ত করা হয়েছে। তার বদলির পর থেকেই বানিয়াচং উপজেলা প্রশাসনে ইউএনও পদটি শূন্য রয়েছে।

এদিকে ইউএনও না থাকায় উপজেলার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সেবাপ্রত্যাশীরা। বিশেষ করে জন্ম নিবন্ধনসহ কিছু গুরুত্বপূর্ণ সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ১ মাসেরও বেশি সময় পার হওয়ার পরও কেউ যোগদান না করায় পদটি বর্তমানে শূন্য রয়েছে। এ অবস্থায় ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন

তবে তিনি পূর্ণাঙ্গ দায়িত্ব ও প্রয়োজনীয় ক্ষমতা না পাওয়ায় জন্ম নিবন্ধন সংক্রান্ত কার্যক্রমে প্রয়োজনীয় অনুমোদন দিতে পারছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে জন্ম নিবন্ধন সংশোধন, অনুমোদনসহ বিভিন্ন কাজে আসা মানুষকে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা পরিষদে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে বলে অভিযোগ সেবাপ্রত্যাশীদের।

জাকির হোসেন নামে এক সেবাপ্রত্যাশী বলেন, জন্ম নিবন্ধনের একটি কাজ নিয়ে উপজেলা পরিষদে এসেছি। প্রয়োজনীয় কাগজপত্র সবই আছে। কিন্তু ইউএনও না থাকায় কাজ হচ্ছে না বলে জানানো হয়েছে। দূর থেকে এসে এভাবে ফিরে যেতে খুবই ভোগান্তি হচ্ছে।

আরেক সেবা প্রত্যাশী রুহেলা বেগম বলেন, জন্ম নিবন্ধন এখন অনেক গুরুত্বপূর্ণ একটি সরকারি সেবা। শিক্ষা, পাসপোর্টসহ বিভিন্ন কাজে এটি প্রয়োজন হয়। অথচ শুধু কর্মকর্তার পদ শূন্য থাকার কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত এর সমাধান হওয়া দরকার।

এই বিষয়ে উপজেলা প্রশাসনের সার্টিফিকেট সহকারী আসিফ মুক্তাদির জানান,আমরা চেষ্টা করে যাচ্ছি ভারপ্রাপ্ত ইউএনও মহোদয়কে দিয়ে একটা আইডি খোলার। আশা করছি আগামী সপ্তাহের দিকে একটা সমাধান আসতে পারে। আর নতুন ইউএনও যোগদানের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আপাতত নেই।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকলে বিকল্প ব্যবস্থা করে হলেও যাতে নাগরিক সেবা স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সেবা বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।

সচেতন মহলের দাবি, বানিয়াচংয়ে দ্রুত একজন পূর্ণাঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা পদায়ন করা অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় পূর্ণ ক্ষমতা দেওয়ার ব্যবস্থা করা হোক। এতে জন্ম নিবন্ধনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য নাগরিক সেবাও স্বাভাবিকভাবে চালু রাখা সম্ভব হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা