• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে ইটভাটার পরিবেশবান্ধব কার্যক্রম নিশ্চিতকরণে মতবিনিময় সভা বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যা : সারোয়ার আলমকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে মামলা বানিয়াচংয়ের মশাকলিতে আলোচিত সুজিত দাস হত্যা মামলার প্রতিবেদন জমা দিল সিআইডি হবিগঞ্জ সদর হাসপাতালে নারী চিকিৎসকদের হেনস্তা ও ভিডিও ভাইরাল : শাস্তির দাবি ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের হবিগঞ্জ সদর হাসপাতাল : ২০ বেডে ৭৫ শিশু-হাম ওয়ার্ডে উপচেপড়া ভিড় হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন

হবিগঞ্জ সদর হাসপাতাল : ২০ বেডে ৭৫ শিশু-হাম ওয়ার্ডে উপচেপড়া ভিড়

হবিগঞ্জ প্রতিনিধি / ৪৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জ সদর হাসপাতালের মাত্র ২০ শয্যার হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৭৫ জনেরও বেশি শিশু। অর্থাৎ নির্ধারিত ধারণক্ষমতার প্রায় চারগুণ রোগী নিয়ে চলছে চিকিৎসাসেবা। এর সঙ্গে প্রতিটি শিশুর পাশে ৩ থেকে ৪ জন করে স্বজন থাকায় ওয়ার্ডে তৈরি হয়েছে উপচেপড়া ভিড়। তীব্র গরমে শিশু ও স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য নির্ধারিত ২০ বেডের আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ৭৫ জনের বেশি শিশু ভর্তি রয়েছে। অতিরিক্ত রোগীর চাপে নির্ধারিত শয্যার বাইরে গিয়েও রোগীদের রাখতে হচ্ছে। একদিকে রোগীর সংখ্যা বেশি, অন্যদিকে প্রতিটি শিশুর সঙ্গে একাধিক স্বজন থাকায় ওয়ার্ডের পরিবেশ আরও ঘনবসতিপূর্ণ হয়ে পড়েছে।

তীব্র গরমের মধ্যে গাদাগাদি করে অবস্থান করতে হচ্ছে শিশু ও তাদের স্বজনদের। পর্যাপ্ত জায়গার অভাবে অনেক স্বজনকে শিশুর পাশে দীর্ঘসময় দাঁড়িয়ে বা অস্বস্তিকর পরিবেশে অপেক্ষা করতে হচ্ছে। এতে অসুস্থ শিশুদের পাশাপাশি স্বজনরাও চরম ভোগান্তিতে পড়েছেন।

এক শিশুর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিশুকে নিয়ে হাসপাতালে এসেছি চিকিৎসার জন্য। কিন্তু এত মানুষ একসঙ্গে থাকায় প্রচণ্ড গরম ও ভিড়ে শিশুকে নিয়ে খুব কষ্ট হচ্ছে। দ্রুত অতিরিক্ত বেড ও প্রয়োজনীয় ব্যবস্থা করা দরকার।”

হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, রোগীর তুলনায় প্রয়োজনীয় চিকিৎসক ও নার্সের সংখ্যা পর্যাপ্ত নয়। সীমিত জনবল ও সুযোগ-সুবিধার মধ্যেই অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হচ্ছে। এরপরও শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্টদের মতে, রোগীর চাপ সামাল দিতে দ্রুত অতিরিক্ত শয্যা, চিকিৎসক-নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা প্রয়োজন। অন্যথায় অতিরিক্ত ভিড় ও গরমের কারণে চিকিৎসাধীন শিশু ও তাদের স্বজনদের দুর্ভোগ আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা