• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে ইটভাটার পরিবেশবান্ধব কার্যক্রম নিশ্চিতকরণে মতবিনিময় সভা বানিয়াচংয়ে যুবককে কুপিয়ে হত্যা : সারোয়ার আলমকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে মামলা বানিয়াচংয়ের মশাকলিতে আলোচিত সুজিত দাস হত্যা মামলার প্রতিবেদন জমা দিল সিআইডি হবিগঞ্জ সদর হাসপাতালে নারী চিকিৎসকদের হেনস্তা ও ভিডিও ভাইরাল : শাস্তির দাবি ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের হবিগঞ্জ সদর হাসপাতাল : ২০ বেডে ৭৫ শিশু-হাম ওয়ার্ডে উপচেপড়া ভিড় হবিগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ : ৩ দিনের মধ্যে আরেক শিশু নিখোঁজ বানিয়াচংয়ে শিশু নিখোঁজে বাড়ছে আতঙ্ক : খোঁজ মিলছে না ফাবিয়ার বানিয়াচংয়ে জমি বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নাজিম উল্লাহর বিরুদ্ধে ৪ মহল্লাহবাসীর হুঁশিয়ারি-ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন

হবিগঞ্জ সদর হাসপাতালে নারী চিকিৎসকদের হেনস্তা ও ভিডিও ভাইরাল : শাস্তির দাবি ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের

বিশেষ প্রতিনিধি / ৪৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জ মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত দুইজন নারী চিকিৎসকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি প্রদান এবং বেআইনিভাবে ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়েছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন

রবিবার (২০ সেপ্টেম্বর) সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও অভিযুক্তদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে কোনো কারণ ছাড়াই দুইজন নারী চিকিৎসকের সঙ্গে চরম অশালীন আচরণ করা হয় এবং হুমকি দেওয়া হয়। একই সঙ্গে বেআইনিভাবে তাদের ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিওতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অসত্য তথ্যের ভিত্তিতে তৈরি করা ওই পোস্টের কমেন্ট বক্সেও নারী চিকিৎসকদের উদ্দেশ্যে চরম অপমানজনক মন্তব্য করে হেনস্তা করা হচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও শাস্তিযোগ্য অপরাধ

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন জানায়, এই অকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনায় ভুক্তভোগী চিকিৎসকেরা চরম মানসিকভাবে বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অতীতেও এই হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর বারবার মানসিক ও শারীরিক হয়রানির ঘটনা ঘটলেও তার কোনো সুষ্ঠু সমাধান কিংবা নিরাপত্তার সুব্যবস্থা করা হয়নি

অনতিবিলম্বে এই ঘটনায় জড়িত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা