• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্প্রীতির ওপর গুরুত্ব দিলেন জেলা প্রশাসক হবিগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসন-পুলিশের সচেতনতামূলক কর্মশালা লাখাইয়ের বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করলেন ওসি শরীফ আহমেদ মাদক-জুয়া ও চুরি প্রতিরোধে লাখাইয়ে পুলিশের উঠান বৈঠক হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদ বস্ত্র বিতরণ বানিয়াচংয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন এমপি সাখাওয়াত হাসান শিক্ষকরা দলীয়করণে জড়িয়ে পড়লে পেশাগত দক্ষতার উন্নয়ন ব্যাহত হবে : মতবিনিময় সভায় ডা.জীবন এমপি ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের উদ্বোধন ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি মাদ্রাসাছাত্র জিহাদ !

হবিগঞ্জে সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত : শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমী চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিনিধি / ১৮১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দৈনিক সমকালের জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬। বুধবার( ৩০সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে এ বিতর্ক উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উৎসবে হবিগঞ্জ জেলার মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন যুক্তি-তর্ক উপস্থাপন করে নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়।

বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ফাইনালে বাহুবল সানশাইন মডেল স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমী। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সহসভাপতি তোফাজ্জুল সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী প্রজন্ম গড়ে তুলতে বিতর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তি উপস্থাপনের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদেরকে প্রশ্ন করতে হবে, যুক্তি দিয়ে বিষয়কে বিশ্লেষণ করতে হবে এবং সত্য অনুসন্ধানের মানসিকতা গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাই তাদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও মুক্তচিন্তার বিকাশ ঘটানো জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্যও প্রস্তুত করে।”

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মিজবাহ উদ্দিন, শায়েস্তাগঞ্জ জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, মাধবপুর সৈয়দ সইদ উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাসরিন হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ধামালী চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ আহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সমকালের হবিগঞ্জ প্রতিনিধি মো. রাসেল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা