• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Headline
শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্প্রীতির ওপর গুরুত্ব দিলেন জেলা প্রশাসক হবিগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসন-পুলিশের সচেতনতামূলক কর্মশালা লাখাইয়ের বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করলেন ওসি শরীফ আহমেদ মাদক-জুয়া ও চুরি প্রতিরোধে লাখাইয়ে পুলিশের উঠান বৈঠক হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদ বস্ত্র বিতরণ বানিয়াচংয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন এমপি সাখাওয়াত হাসান শিক্ষকরা দলীয়করণে জড়িয়ে পড়লে পেশাগত দক্ষতার উন্নয়ন ব্যাহত হবে : মতবিনিময় সভায় ডা.জীবন এমপি ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের উদ্বোধন ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি মাদ্রাসাছাত্র জিহাদ !

হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান : এডিসের লার্ভা ধ্বংস

হবিগঞ্জ প্রতিনিধি / ৬৫ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (৩অক্টোবর) হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিম উল্লাহ সিকদার স্থানীয় জনগণের মধ্যে ডেঙ্গু বিষয়ক লিফলেট বিতরণ করেন। পাশাপাশি তিনি ডেঙ্গুর কারণ, প্রতিরোধের উপায় এবং ডেঙ্গু আক্রান্ত হলে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন।

কার্যক্রম চলাকালে সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ব টেকনিশিয়ান দীপঙ্কর এন্দো আশপাশে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা শনাক্ত করেন। পরে সংশ্লিষ্ট স্থানে থাকা লার্ভার উৎস ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া, জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়ের স্টোরকিপার সুহেল দাসসহ অন্যান্য কর্মচারীরা সহযোগিতা করেন। সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। এজন্য প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা