• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline
শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্প্রীতির ওপর গুরুত্ব দিলেন জেলা প্রশাসক হবিগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে প্রশাসন-পুলিশের সচেতনতামূলক কর্মশালা লাখাইয়ের বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করলেন ওসি শরীফ আহমেদ মাদক-জুয়া ও চুরি প্রতিরোধে লাখাইয়ে পুলিশের উঠান বৈঠক হবিগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে শারদ বস্ত্র বিতরণ বানিয়াচংয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন এমপি সাখাওয়াত হাসান শিক্ষকরা দলীয়করণে জড়িয়ে পড়লে পেশাগত দক্ষতার উন্নয়ন ব্যাহত হবে : মতবিনিময় সভায় ডা.জীবন এমপি ২৪ বছরের বন্দিজীবনের অবসান : নতুন জীবনের পথে কয়েস আহমেদ হবিগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের উদ্বোধন ফুটবল খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি মাদ্রাসাছাত্র জিহাদ !

ছবিতে ফুটে উঠবে হবিগঞ্জের পর্যটন সম্ভাবনা : প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি

বিশেষ প্রতিনিধি / ৫৭ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জ জেলার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরতে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেন, “হবিগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ একটি জেলা। এ জেলার পর্যটন সম্ভাবনাকে সঠিকভাবে তুলে ধরতে ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি সুন্দর ছবি শুধু একটি স্থানকে তুলে ধরে না, বরং সেই এলাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথাও মানুষের কাছে পৌঁছে দেয়।”

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও প্রতিভাকে কাজে লাগিয়ে হবিগঞ্জের পর্যটন স্পটগুলো দেশ-বিদেশে পরিচিত করে তুলতে হবে। পর্যটন বিকাশের সঙ্গে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও সংস্কৃতিরও গভীর সম্পর্ক রয়েছে। তাই পর্যটনকে ঘিরে নতুন নতুন উদ্যোগ গ্রহণের পাশাপাশি ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থানগুলোর সৌন্দর্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।”

প্রতিমন্ত্রী বলেন, “ফটোগ্রাফির মাধ্যমে আমাদের দেশের সম্ভাবনাময় পর্যটন স্থানগুলো বিশ্বের মানুষের সামনে তুলে ধরার সুযোগ রয়েছে। এ ধরনের আয়োজন তরুণ ফটোগ্রাফারদের উৎসাহিত করার পাশাপাশি জেলার পর্যটন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, হবিগঞ্জের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ফটোগ্রাফির মাধ্যমে জেলার দর্শনীয় স্থান, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শনগুলো তুলে ধরার এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ফটোগ্রাফার, প্রতিযোগী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, হবিগঞ্জের পর্যটন সম্ভাবনাকে মানুষের সামনে তুলে ধরা এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে উৎসাহিত করাই এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা