• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা-বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা বানিয়াচং মডেল প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে দুই গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে হবিগঞ্জে জেলা তথ্য অফিসের স্টিকার বিতরণ বানিয়াচংয়ে দুর্গাপূজার নবমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল : বিদায়ের অপেক্ষায় দেবী দুর্গা বানিয়াচংয়ের গর্ব শরফ উদ্দিন আহমদ চৌধুরী পেলেন বাণিজ্য সচিবের দায়িত্ব মীম নিখোঁজের এক মাস-পুলিশের বক্তব্য ‘আমরা কাজ করে যাচ্ছি’ “৩৭ জনের ক্ষত শুকায়নি-আবারও নিখোঁজ হবিগঞ্জের ১০ জন—উদ্বেগে ভাটির জনপদ” হবিগঞ্জে মানবতা ও সাম্যের বাণীতে লালন সাঁইকে স্মরণ দলীয় ফোরাম উপেক্ষা করে ফেসবুকে মনগড়া অভিযোগ : বিব্রত বানিয়াচং বিএনপি শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনে তৎপর হবিগঞ্জ জেলা প্রশাসন

বানিয়াচং মডেল প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে দুই গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান

বিশেষ প্রতিনিধি / ৬০ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিবির আহমদ আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেটে মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতি তুলে ধরতে হবে। সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে। পাশাপাশি পেশাগত সততা, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করতে হবে এবং সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া ও বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।

ক্যাপশন : অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তোলে দেয়া হচ্ছে

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ শাবান মিয়া বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করে বলেন, স্থানীয় পর্যায়ে সাংবাদিকতা আরও শক্তিশালী করতে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা যেমন সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারেন, তেমনি এলাকার সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি বানিয়াচং মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতেও সাংবাদিকদের জনকল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এবং স্থানীয় পর্যায়ে সংবাদপত্রের বিকাশ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাবান মিয়াকে বানিয়াচং মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে সাংবাদিকতা ও সংবাদপত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সম্মাননা গুণীজনদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ, নিষ্ঠা ও অনুপ্রেরণা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাপশন : অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তোলে দেয়া হচ্ছে

অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, বানিয়াচং ইসলামিক নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট শুয়াইব আহমেদ,মাওলানা আবুল কাশেম,বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কার্যকরি কমিটির সিনিয়র সদস্য রায়হান উদ্দিন সুমন,সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু,সহসভাপতি আব্দুল মালেক, কোষাধ্যক্ষ সৈয়দ সাজ্জাদ হোসাইন, প্রচার সম্পাদক আনসার আলী, আইন বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী,শিক্ষা বিষয়ক সম্পাদক শাব্বীর আহমদ শিবলী নোমানী।

অনুষ্ঠানে বক্তারা নতুন সেশনের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের শুভেচ্ছা জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা ও জনস্বার্থে সাংবাদিকতার ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানের মাধ্যমে বানিয়াচং মডেল প্রেসক্লাবের নতুন সেশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বানিয়াচং হকার্স কমিটির সাধারণ সম্পাদক মোস্তাকিম মিয়া, মডেল প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা