• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে উচ্ছেদ অভিযানে ‘অসম্পূর্ণতা : অবৈধ ছাউনি বহাল-অপসারণ করতে আবেদন গাড়ি ঠেলে পার হতে হয় কাদার সমুদ্র : আমিরখানী-ঘাগড়াকোনা সড়কে জনদুর্ভোগ তুঙ্গে নন্দনপুর বাজারে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক সংগীতানুষ্ঠান হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল উদ্ধার : প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ ১৮ মাস পর সরকারি জমিতে ফের বহুতল ভবন নির্মাণ : নেপথ্যে তহশীলদার আবুল কালাম ! হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন শিক্ষক সংকট দূর করে শিক্ষার মানোন্নয়নের আশ্বাস দিলেন এমপি ডা.জীবন হবিগঞ্জের উন্নয়ন প্রকল্প গ্রহণে পরামর্শ সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও কর্মবিরতি

আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজমিরীগঞ্জ প্রতিনিধি / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। তিনি তাঁর বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়ন, সেবা কার্যক্রমের মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক সেসব বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক আজমিরীগঞ্জ পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে পৃথক এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সেখানে পৌরসভার সেবার মান বৃদ্ধি, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

সভাটি অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ হওয়ায় সংশ্লিষ্ট সকলেই সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা