• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
খানাখন্দে ভরা বানিয়াচংয়ের সুজাতপুর সড়ক : কাদা-পানিতে চরম ভোগান্তি এআই এখন আর ভবিষ্যতের বিষয় নয়-এটি আমাদের বর্তমান বাস্তবতার অংশ : কর্মশালায় ভিসি জহিরুল হক রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা : হবিগঞ্জ সদর থানা পুলিশের ঝটিকা অভিযান ইতিহাসের দীর্ঘ ছায়ায় : শতবর্ষী এল আর সরকারি উচ্চ বিদ্যালয় সাগর দিঘির পশ্চিমপাড় উত্তর পঞ্চায়েত কমিটি গঠন : সভাপতি বিপলু-সম্পাদক আকলু নির্বাচিত সিলেটে নারী সাংবাদিকরা গৌরবময় ইতিহাসের অংশ : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী করণীয়-ডেঙ্গু প্রতিরোধ ও গুজব রোধে জোরালো আলোচনা শায়েস্তাগঞ্জে বৃদ্ধা ‘কলম চাঁন’ হত্যাকাণ্ড : ২নং আসামি ইমন ঢাকা থেকে গ্রেফতার-র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর যৌথ অ্যাকশন সুনামগঞ্জে র‍্যাবের অভিযান : ৫টি স্মার্টফোনসহ অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার শায়েস্তাগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান : ট্রাক ভর্তি ৯৬ বোতল ইসকফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাতারগুল জলারবনে বিশ্ব পরিবেশ দিবস পালন : বৃক্ষরোপণ ও প্লাস্টিকমুক্ত অভিযানে সচেতনতা

স্টাফ রিপোর্টার / ৮৫ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাতারগুল জলারবনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পরিবেশ সংরক্ষণ কর্মসূচি। “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)” এবং পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের যৌথ উদ্যোগে শনিবার (৬ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখার আহ্বায়ক ও পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ধরার সংগঠক মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

কর্মসূচি শেষে আয়োজিত আলোচনা সভায় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেন, “পরিবেশ রক্ষায় শুধু সচেতনতা নয়, কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। রাতারগুলের মতো সংবেদনশীল পরিবেশকে রক্ষা করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

তিনি আরো বলেন, রাতারগুল প্রাকৃতিক পর্যটন এলাকা হওয়ায় এখানে পর্যটকদের ভ্রমন ও বনের ভেতর পরিদর্শনের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। টেকসই পর্যটন হলো পরিবেশ ও প্রতিবেশবান্ধব। জীববৈচিত্রের অস্তিত্বের জন্য সংবেদনশীল কাজ থেকে পর্যটকদের বিরত থাকতে হবে।

অনুষ্ঠানের অংশ হিসেবে জলারবনের মাঝের ঘাট এলাকায় ফলজ, ঔষধি ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বন ও বনসংলগ্ন এলাকা থেকে পাঁচ বস্তারও বেশি প্লাস্টিক ও পলিথিন বর্জ্য সংগ্রহ করে তা ধ্বংস করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সার্বিকভাবে এই উদ্যোগটি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা