• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline
আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে কৈশোরকালীন স্বাস্থ্য-পুষ্টি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা হবিগঞ্জে ‘জিবরাইলের ডানা’ গল্পগ্রন্থকে কেন্দ্র করে পাঠচক্র দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের সঙ্গে ভালো আচরণ-পেশাদারিত্ব-সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পুলিশ সুপার নিরক্ষরতা দূর করে সমৃদ্ধ সমাজ গড়তে হবে : সাক্ষরতা দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ আজমিরীগঞ্জে শ্রেণিকক্ষের ফ্লোর ধসে চার ফুট নিচে-শিক্ষকসহ ৬ জন আহত বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স : হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন হবিগঞ্জে নারী উদ্যোক্তাদের ‘ব্লক-বাটিক প্রশিক্ষণ’ উদ্বোধন বাহুবলে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক

দাউদকান্দিতে মাদক ও কিশোর অপরাধকে ‘না’–শিক্ষার্থীদের চরিত্র গঠনের শপথ

স্টাফ রিপোর্টার / ১৩৪ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষার্থীরা মাদক, স্মার্টফোন আসক্তি ও কিশোর অপরাধ থেকে দূরে থাকার প্রত্যয়ে শপথ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় উপজেলার শহিদনগর এম. এ. জলিল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ শপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শনের মাধ্যমে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারকে প্রত্যাখ্যান করে এবং সুস্থ, সুন্দর জীবন গঠনের অঙ্গীকার ব্যক্ত করে।

অনুষ্ঠানে শহিদনগর এম. এ. জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খন্দকার আরিফ হোসেন (এমবিএস)-এর সভাপতিত্বে এবং লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাদক ও কিশোর অপরাধ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য তছলিম আহম্মেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, অভিভাবক সদস্য খন্দকার আরিফ আহমেদ, সাবেক বিদুৎসাহী সদস্য মহিউদ্দিন খান, শিক্ষানুরাগী রিমন খন্দকার এবং সংগঠনের দাউদকান্দি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফসহ অন্যান্যরা।

শেষে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে শপথ গ্রহণ করে—মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থেকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা