• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Headline
পল্লী সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে জেলা তথ্য অফিসের জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত চুনারুঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধান  : সম্ভাব্যতা যাচাই চলছে কার্যক্রম হবিগঞ্জ পৌর পুকুরপাড়ে জমছে স্বাস্থ্য সচেতনদের ভিড় : বিকেল হলেই প্রানবন্ত হয়ে উঠে নানা বয়সী মানুষদের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত জলাবদ্ধতায় বিকেজিসি স্কুল : ফটকের বাইরে কাদা-পানির ভোগান্তিতে শিক্ষার্থীরা হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে জলাবদ্ধতা : বৃষ্টি থামার ২৪ ঘণ্টা পরও পানি নিষ্কাশন নেই হবিগঞ্জে দুই দিন ব্যাপী ‘আইসিবিএস বিলিং সফটওয়্যার’ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হলেন বানিয়াচংয়ের কৃতি সন্তান সরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল বানিয়াচংয়ে যুবকদের নতুন স্বপ্ন দেখাচ্ছে ‘জেএস মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার’ বানিয়াচং সন্দলপুর ভি সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক সাইফুর রহমান তারেক

চুনারুঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধান  : সম্ভাব্যতা যাচাই চলছে কার্যক্রম

চুনারুঘাট প্রতিনিধি / ৪২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য উপস্থিতির খবর পাওয়া গেছে। উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড়আব্দা গ্রামে সাবেক মেম্বার মানিক মিয়ার বাড়ির পাশের একটি স্থানে এ গ্যাসের সন্ধান মেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (১৯জুন) সকাল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্যাসের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে গ্যাসের উপস্থিতি থাকতে পারে। তবে এটি কোনো বড় ধরনের গ্যাসক্ষেত্র (গ্যাস ফিল্ড) কিনা, নাকি সাময়িক বা ক্ষুদ্র গ্যাস নির্গমন—তা নিশ্চিত হতে আরও বিস্তারিত অনুসন্ধান প্রয়োজন।

এদিকে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়েছে। অনেকে ঘটনাস্থলে ভিড় করছেন সম্ভাব্য গ্যাসের উৎস দেখতে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। অনুসন্ধান কার্যক্রম শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তারা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশা করছেন, যদি এটি একটি পূর্ণাঙ্গ গ্যাসক্ষেত্র হিসেবে প্রমাণিত হয়, তবে তা এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা