• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে ‘আদর্শ সমাজ কল্যাণ সংগঠন’-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ হবিগঞ্জের দৃষ্টিনন্দন তিনকোনা পুকুরপাড়ের পৌর ওয়াকওয়ে : নাগরিক জীবনে নতুন মাত্রা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সিলেটে প্রথম আলো ট্রাস্ট’র উদ্যোগে মানববন্ধন ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার কাজের জন্য আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুুরাদ মালয়েশিয়ায় গ্লোবাল লিডারশিপ সামিটে অংশ নিতে ভিসা অনুমোদন পেলেন বানিয়াচংয়ের নাফিস বানিয়াচং হাসপাতাল পয়েন্টে আর্জেন্টিনা সমর্থকদের ব্যানার ছেঁড়ায় ক্ষোভ বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে থানা পুলিশের চেকপোস্ট কার্যক্রম পরিচালনা রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা “বানিয়াচং সাইকেল মার্ট”-সাইকেল প্রেমীদের বিশ্বস্ত ঠিকানা লামাপাড়া-যাত্রাপাশা গ্রামের ভিতরের রাস্তা নিয়ে চরম দুর্ভোগ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সিলেটে প্রথম আলো ট্রাস্ট’র উদ্যোগে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি / ৫৪ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

‘আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬’ উপলক্ষে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে চৌহাট্টা এলাকায় এই কর্মসূচির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট এবং সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় তারা মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি)  ড. মোহাম্মদ জহিরুল হক। তিনি তার বক্তব্যে বলেন, খুন ধর্ষণসহ দেশে নানাধরনের অপরাধের ঘটনা বেড়ে যাওয়া ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতির পেছনে অন্যতম কারণ মাদকের ছড়াছড়ি। সিলেট সিমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে প্রতিদিন মাদক পাচারের ঘটনা ঘটছে।

বিজিবিসহ আইন শৃংখলা বাহিনীর হাতে প্রতিদিনই কোথাও না কোথাও মাদক উদ্ধারের ঘটনা ঘটছে। বাংলাদেশ বিশ্বে মাথা উচুঁ করে দাড়াচ্ছে তরুণ সমাজের জন্য। তরুণরা হচ্ছে এদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আর দেশী বিদেশী ষড়চন্ত্রের অংশ হিসেবে এই তরুণ সমাজকে ধ্বংস করার জন্য এদেশে মাদককে ব্যবহার করা হচ্ছে। সরকারের কঠোর পদক্ষেপ ও জন সচেতনতাই কেবল এ অভিশাপ থেকে মুক্তি দিতে পারে।

“মাদক আজ সমাজের জন্য এক নীরব মহামারি হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে এই ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়; প্রয়োজন সচেতনতা, নৈতিক শিক্ষা এবং বিকল্প ইতিবাচক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।”

বক্তারা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং তরুণদের সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা