• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে উচ্ছেদ অভিযানে ‘অসম্পূর্ণতা : অবৈধ ছাউনি বহাল-অপসারণ করতে আবেদন গাড়ি ঠেলে পার হতে হয় কাদার সমুদ্র : আমিরখানী-ঘাগড়াকোনা সড়কে জনদুর্ভোগ তুঙ্গে নন্দনপুর বাজারে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক সংগীতানুষ্ঠান হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল উদ্ধার : প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ ১৮ মাস পর সরকারি জমিতে ফের বহুতল ভবন নির্মাণ : নেপথ্যে তহশীলদার আবুল কালাম ! হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন শিক্ষক সংকট দূর করে শিক্ষার মানোন্নয়নের আশ্বাস দিলেন এমপি ডা.জীবন হবিগঞ্জের উন্নয়ন প্রকল্প গ্রহণে পরামর্শ সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও কর্মবিরতি

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস

আজমিরীগঞ্জ প্রতিনিধি / ৭৭ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস শনিবার (১১ জুলাই) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলার ইউএইচএফপিও ডা. মোঃ ইকবাল হোসেনসহ উপজেলার চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, অন্তর্বিভাগ, এনসিডি কর্ণার, আইএমসিআই ও পুষ্টি কর্ণার, ডটস কর্ণার, ল্যাবরেটরি, জিন এক্সপার্ট রুম, স্টোর, ইপিআই স্টোর এবং রান্নাঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও কর্ণার ঘুরে দেখেন। তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মতামত ও অভিজ্ঞতা সম্পর্কে অবগত হন।

এছাড়া তিনি হাসপাতালের চলমান সেবা কার্যক্রম ও সামগ্রিক রোগী ব্যবস্থাপনা নিয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তব্যে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, “সরকারি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা এবং সময়মতো সঠিক চিকিৎসা প্রদানই আমাদের প্রধান দায়িত্ব। প্রতিটি বিভাগে শৃঙ্খলা বজায় রেখে সেবার মান আরও উন্নত করতে হবে।”

তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করলেও কিছু ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন এবং সংশ্লিষ্টদের সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা