• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে ঝুঁকিপূর্ণ ১১ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ : ডিও দিলেন এমপি ডা. সাখাওয়াত হাসান উৎসবের আমেজে বানিয়াচংয়ে জন্মাষ্টমী : বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাতে সম্প্রীতির বার্তা বানিয়াচংয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষায় নতুন সম্ভাবনা ‘হাজী মোহাম্মদ ফুল মিয়া মেমোরিয়াল স্কুল’ বানিয়াচংয়ে সরকারের নির্বাচনি ইশতেহার নিয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক হবিগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি : সেবাপ্রার্থীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত জলজ ফুলের রাজ্যে মুগ্ধতা ছড়াচ্ছে বানিয়াচং ভবানীপুরের পদ্মবিল জেলার হাটবাজারগুলোতে পোলাও চালে আগুন-নিত্যপণ্যের দামে নাভিশ্বাস বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও সুব্রত চক্রবর্তীর স্মরণে সুরবিতানের শোক সভা সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বানিয়াচং উশু একাডেমি চ্যাম্পিয়ন বানিয়াচংয়ে ধানের চারার জমজমাট হাট : দূর-দূরান্তের কৃষকের মিলনমেলা

রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা : হবিগঞ্জ সদর থানা পুলিশের ঝটিকা অভিযান

স্টাফ রিপোর্টার / ৩১৮ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে তৈরি করা গোপন কক্ষে অসামাজিক কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থান নিয়েছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় বাসিন্দাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকার রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর থানাধীন বেবি স্ট্যান্ড সড়ক, শ্মশানঘাট সড়ক, ব্যাক রোড এবং বৃন্দাবন সরকারি কলেজের সামনের রাস্তা সহ আশপাশের এলাকার বেশ কিছু রেস্টুরেন্টে ব্যবসার নামে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। এসব দোকানে ক্যাবিন বা গোপন কক্ষ বানিয়ে অপসংস্কৃতি ও অশ্লীলতা প্রসারের বিষয়ে অতিষ্ঠ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ দল ওইসব এলাকার চিহ্নিত রেস্টুরেন্টগুলোতে অতর্কিত অভিযান চালায়। অভিযানকালে পুলিশ বিভিন্ন রেস্টুরেন্টের গোপন কক্ষগুলো তল্লাশি করে এবং অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেয়।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক জানান, খাবারের দোকানের নামে ছোট ছোট গোপন রুম তৈরি করে অনৈতিক পরিবেশ গড়ে তোলা কোনোভাবেই বরদাশত করা হবে না। রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে, পরবর্তীতে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।

পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও বৃন্দাবন কলেজের শিক্ষার্থীরা। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা