• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে অবসরপ্রাপ্ত ২৬ কর্মচারীকে জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা আজমিরীগঞ্জে ৩ মাস ধরে ইউএনও নেই : প্রজ্ঞাপনের পরও যোগদান করেননি নতুন কর্মকর্তা সংবাদ প্রকাশের পর ব্যাটারি পুড়িয়ে শীসা তৈরির কারখানা সরিয়ে নিল কর্তৃপক্ষ বানিয়াচং-শিবপাশা রোডে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি : কারখানার বিষয়ে অবগত নয় পরিবেশ অধিদপ্তর প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা-বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা বানিয়াচং মডেল প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে দুই গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে হবিগঞ্জে জেলা তথ্য অফিসের স্টিকার বিতরণ বানিয়াচংয়ে দুর্গাপূজার নবমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল : বিদায়ের অপেক্ষায় দেবী দুর্গা বানিয়াচংয়ের গর্ব শরফ উদ্দিন আহমদ চৌধুরী পেলেন বাণিজ্য সচিবের দায়িত্ব মীম নিখোঁজের এক মাস-পুলিশের বক্তব্য ‘আমরা কাজ করে যাচ্ছি’

আজমিরীগঞ্জে ৩ মাস ধরে ইউএনও নেই : প্রজ্ঞাপনের পরও যোগদান করেননি নতুন কর্মকর্তা

স্টাফ রিপোর্টার / ৪৪ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদটি প্রায় তিন মাস ধরে শূন্য রয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তানভীর হায়দার (পরিচিতি নম্বর: ১৮৯৫৬)–কে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়। তবে প্রজ্ঞাপন জারির প্রায় এক মাস অতিবাহিত হলেও তিনি এখনো কর্মস্থলে যোগদান করেননি।

বর্তমানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন চৌধুরী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকা এবং নতুন কর্মকর্তার যোগদান না করায় উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদে দ্রুত নিয়মিত কর্মকর্তা যোগদান করবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।

এদিকে, তানভীর হায়দার এখনো কেন কর্মস্থলে যোগদান করেননি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা