• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
মন্দরী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও-নবজাতকদের উপহার দিলেন গাছের চারা হবিগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত ডিসির মতবিনিময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বালিখাল ব্রিজে প্রতিদিন যানজট : স্থায়ী সমাধানে নতুন ব্রিজ নির্মাণের দাবি সরকারি হাসপাতাল পরিষ্কারে স্বেচ্ছাসেবীরা : পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব কী? বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড প্রকল্পে বাধা-তথ্য সংগ্রহে হেনস্থার অভিযোগ বানিয়াচং থানা-ডাকবাংলো ও মাদ্রাসা প্রাঙ্গণে জেলা পরিষদের বৃক্ষরোপণ মাদরাসায় গিয়ে নিখোঁজ মীম-দুই মাসেও রহস্যের কিনারা হয়নি ! হবিগঞ্জে কেক কাটার মধ্য দিয়ে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আজমিরীগঞ্জে সরকারি জমির মাটি লুট : ৫ জনের ৩০ দিনের কারাদণ্ড বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত ডিসির মতবিনিময়

হবিগঞ্জ প্রতিনিধি / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নবাগত জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, হবিগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। সরকারি সেবা যেন সহজে ও হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, জেলার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সকলের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসন কাজ করে যাবে।

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, আইনশৃঙ্খলা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পাশাপাশি জেলার সম্ভাবনা ও বিদ্যমান সমস্যা সমাধানে নানা পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সবার মতামত ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং হবিগঞ্জের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কাজে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা