এক সময় গ্রামবাংলার প্রতিটি উঠান, চায়ের দোকান কিংবা পানের টঙে দেখা মিলত হুক্কার ধোঁয়া আর গল্পের আসর। বয়স্ক থেকে শুরু করে মধ্যবয়সী মানুষদের আড্ডার অন্যতম অনুষঙ্গ ছিল এই হুক্কা। কিন্তু আধুনিকতার এই যুগে এসে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের সেই পরিচিত দৃশ্য।