• শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ : গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে থান্ডার ১৬ ও ডমিনেটরস ২৫ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও চারা রোপন কর্মসূচি মাধবপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত : গর্ভবতী মা ও শিশুদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ হবিগঞ্জে খোয়াই রিভার ওয়াটারকিপারের উদ্যোগে নদীতীরে সবুজায়ন কর্মসূচি পালন আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হুক্কা বানিয়াচং–আজমিরীগঞ্জ সড়কে বালুর স্তুপে ভোগান্তি : ঝুঁকিতে চলাচল স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া ‘মুন সিনেমা হল’—আজমিরীগঞ্জে এখন নিঃসঙ্গ এক স্থাপনা বর্ষার পানিতে চলাচলের প্রস্তুতি : ডিঙি নৌকা তৈরিতে ব্যস্ত কাঠমিস্ত্রিরা হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে ইংলিশ কুইজে মৌ-এর সাফল্য

মাধবপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত : গর্ভবতী মা ও শিশুদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

মাধবপুুর প্রতিনিধি / ৪১ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-মাহঝিল দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে গর্ভবতী মা ও ছোট শিশুদের পরিবারগুলোর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সারভাইভাল প্রোগ্রামের আওতায় গর্ভবতী নারী ও শিশুদের পরিবারকে একটি করে আম গাছ এবং তিনটি করে লিচু গাছের চারা উপহার দেওয়া হয়। এতে অংশ নিতে দেখা যায় নানা বয়সী মানুষকে—কেউ কোলে ছোট্ট শিশুকে নিয়ে এসেছেন, আবার কেউ গর্ভবতী স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন পরিবেশবান্ধব এই উপহার গ্রহণ করতে।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবারভিত্তিক বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ফলজ গাছ লাগানোর মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, তেমনি ভবিষ্যতে পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মা ও শিশুদের সম্পৃক্ত করে আয়োজনটি আরও অর্থবহ হয়ে উঠেছে।

দিবসটি ঘিরে আয়োজিত এই কর্মসূচি এলাকায় পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা