• শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ : গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে থান্ডার ১৬ ও ডমিনেটরস ২৫ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও চারা রোপন কর্মসূচি মাধবপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত : গর্ভবতী মা ও শিশুদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ হবিগঞ্জে খোয়াই রিভার ওয়াটারকিপারের উদ্যোগে নদীতীরে সবুজায়ন কর্মসূচি পালন আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হুক্কা বানিয়াচং–আজমিরীগঞ্জ সড়কে বালুর স্তুপে ভোগান্তি : ঝুঁকিতে চলাচল স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া ‘মুন সিনেমা হল’—আজমিরীগঞ্জে এখন নিঃসঙ্গ এক স্থাপনা বর্ষার পানিতে চলাচলের প্রস্তুতি : ডিঙি নৌকা তৈরিতে ব্যস্ত কাঠমিস্ত্রিরা হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে ইংলিশ কুইজে মৌ-এর সাফল্য

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও চারা রোপন কর্মসূচি

মাধবপুুর প্রতিনিধি / ৪৬ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত গুরুত্বের সাথে উদযাপিত হয়েছে ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’। এই উপলক্ষে “Climate Change and Disaster Activity”-এর আওতায় মাধবপুুরের সুরমা চা বাগানের মাহঝিল এলাকায় “মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প”র  আওতায় শুক্রবার (৫জুন) একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা ও চারা রোপন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পরিবেশ ও জলবায়ু রক্ষা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই রিভার ওয়াটারকিপার এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), হবিগঞ্জ শাখার সহ-সভাপতি তোফাজ্জল সোহেল

তিনি তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, নদী রক্ষা এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে এখনই আমাদের ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে এবং প্লাস্টিকসহ পরিবেশ দূষণকারী উপাদান বর্জন করতে হবে।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। উপস্থিত সকলে পরিবেশ রক্ষায় নিজেদের অবস্থান থেকে কাজ করার এবং রোপনকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা করার অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা