• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
কার্তিক ভট্টাচার্য : দক্ষতা আর ব্যক্তিত্বের অনন্য সংমিশ্রণ হবিগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক উদ্ধার : আটক ১ লাখাইয়ে পুলিশি প্রস্তুতির মহড়া : কালাউক বাজারে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ভালো কাজের স্বীকৃতি পেলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক হবিগঞ্জে যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত রিপন মিয়া ওরফে ইমন গ্রেফতার বানিয়াচংয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান তথ্যপ্রযুক্তির যুগে ও গণতন্ত্র সুসংহত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বিচার চাই’ স্লোগানে ঝাড়ু মিছিল : এনসিপি নেতা লিটনের বিরুদ্ধে জনরোষ এনসিপি নেতার অভিযোগ ঢাকতে ‘ভিডিও নাটক’ ! শেষ পর্যন্ত বাবার মুখেই ফাঁস আজমিরীগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে ৮৪ মাদক কারবারির আত্মসমর্পণ

ভালো কাজের স্বীকৃতি পেলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক

স্টাফ রিপোর্টার / ৩০ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত দক্ষ, পেশাদার ও কর্তব্যনিষ্ঠ পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (৪আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত “জুলাই/২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা”-য় এই পুরস্কার প্রদান করেন সিলেট রেঞ্জের ডিআইজি জিললুর রহমান।

সভায় অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

এ সময় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়লকে তার দক্ষতা, নিষ্ঠা ও সফল কর্মসম্পাদনের জন্য বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

সভায় ডিআইজি জিল্লুর রহমান বলেন, ভালো কাজের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করে। তিনি সবাইকে সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

সভায় সিলেট রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা