• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট : চলাচলকারী যাত্রীরা পড়েছেন বিপাকে হামে আক্রান্ত শিশু হত্যাকারী ইউনুস ও নুরজাহানের বিচার দাবিতে বার অ্যাসোসিয়েশনের মানববন্ধন হবিগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মানসম্মত ”আদি নূরানী হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর শুভ উদ্বোধন দেশবিরোধী বাণিজ্য চুক্তির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ হবিগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত বানিয়াচংয়ে নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় আজমিরীগঞ্জে পাওনা টাকার জেরে সংঘর্ষ : বৃদ্ধ নিহত সিএনজি চালক থেকে কনটেন্ট ক্রিয়েটর—এক সংগ্রামী মানুষের গল্প

হবিগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩০ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২মে) সকালে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.মোহাম্মদ আমিনুুল হক সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আরএমও ডা.ফাইকা রহমান। সভায় বক্তারা বলেন, রোগীর সেবায় নার্সদের অবদান অনস্বীকার্য। মানবিকতা, দায়িত্ববোধ ও আন্তরিকতার মাধ্যমে নার্সরা স্বাস্থ্যসেবাকে আরও মানবিক করে তুলছেন। তারা ২৪ ঘণ্টা রোগীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যা সমাজে বিশেষভাবে প্রশংসার দাবিদার।

বক্তারা আরও বলেন,বর্তমান সময়ে নার্সদের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি তাদের পেশাগত মর্যাদা নিশ্চিত করা জরুরি। এতে স্বাস্থ্যখাত আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষ উন্নত সেবা পাবে। অনুষ্ঠানে বিভিন্ন নার্স তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, রোগীর সুস্থতা ও হাসিমুখই তাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি। তারা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে সেবার মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনা সভায় সিনিয়র স্টাফ নার্স ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর ১২ মে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা