• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষে স্টেডিয়াম গেইটের বাইরে হামলা-ভাঙচুর দ্বিতীয়বারের মতো চান্দের মহল্লার সর্দার নির্বাচিত হলেন হাজী আবু জাফর রাতারগুল জলারবনে বিশ্ব পরিবেশ দিবস পালন : বৃক্ষরোপণ ও প্লাস্টিকমুক্ত অভিযানে সচেতনতা হবিগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হবিগঞ্জে ব্রাইট একাডেমি শিক্ষাবৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ : জেলা পর্যায়ে লড়বে গরীব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ : গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে থান্ডার ১৬ ও ডমিনেটরস ২৫ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও চারা রোপন কর্মসূচি মাধবপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত : গর্ভবতী মা ও শিশুদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ হবিগঞ্জে খোয়াই রিভার ওয়াটারকিপারের উদ্যোগে নদীতীরে সবুজায়ন কর্মসূচি পালন

হবিগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি / ৫৯ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

“আসুন সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬জুন) সকালে  ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, যা মূলত এডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়ায়। এ রোগ থেকে বাঁচতে বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। বিশেষ করে ফুলের টব, পানির ট্যাংক, পরিত্যক্ত টায়ার, নারিকেলের খোসা ও ড্রামের মতো পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সবাই সচেতন হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

র‌্যালিতে হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাবেদ জিল্লুল বারী, সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার, ডেপুটি সিভিল সার্জন  ডা. মোঃ মুখলিছুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট সাব্বির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবালসহ স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তারা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন। র‍্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা