জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় সিলেট অঞ্চলে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হওয়া হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
সোমবার (৮জুন) দুপুুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রোগ্রামিংয়ের মতো সৃজনশীল ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ দেশের জন্য আশাব্যঞ্জক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার এবং জেলা প্রোগ্রামার (অতিরিক্ত দায়িত্ব) রিপন চন্দ্র সূত্র ধর। তারা বিজয়ীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।