হবিগঞ্জ জেলার বিনোদন জগতে যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায়। জেলার ঐতিহ্যবাহী এবং অন্যতম প্রধান শিশু ও বিনোদন কেন্দ্র ‘ফ্রিডম ওয়ার্ল্ড পার্ক’-এ (Freedom World Park) সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে নির্মিত জেলার প্রথম দৃষ্টিনন্দন সুইমিং পুলের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। সোমবার (১৫ জুন) দুপুর ১২:০০ টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন সুইমিং পুলটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হবে।
পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, দর্শনার্থীদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে এবং তীব্র গরমে স্বস্তির ছোঁয়া দিতে এই আধুনিক সুইমিং পুলটি তৈরি করা হয়েছে। এটি একটি শিশু ও পরিবারবান্ধব বিনোদন পার্ক। সকল বয়সীদের সুস্থ ও নিরাপদ বিনোদনের বিষয়টি মাথায় রেখেই সুইমিং পুলটি সাজানো হয়েছে। সর্বসাধারণের সুবিধার্থে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে সুইমিং পুলে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। পুলটিতে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০০ টাকা।
“আনন্দে ভরুক মন, হাসিতে ভরুক প্রাণ, ফ্রিডম ওয়ার্ল্ড পার্ক-এ কাটুক স্মৃতিময় সময়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্কটি দীর্ঘদিন ধরে হবিগঞ্জবাসীর বিনোদনের সেরা ঠিকানা হিসেবে সেবা দিয়ে আসছে। এই নতুন সুইমিং পুল চালুর মাধ্যমে পার্কটির আকর্ষণ বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে মনোরম পরিবেশে পার্কটি অবস্থিত। রাঙ্গেরগাঁও, গোপায়া, হবিগঞ্জ (হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ রোডের ধুলিয়াখাল ও পাইকপাড়ার মধ্যবর্তী স্থান)। যেকোনো তথ্য বা বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে: 01329-632963।
কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, এই সুইমিং পুলটি উদ্বোধনের পর থেকে স্থানীয় বাসিন্দা এবং দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের জন্য হবিগঞ্জের অন্যতম সেরা আকর্ষণীয় স্থানে পরিণত হবে।