• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline
বানিয়াচংয়ে কৃষকের ৪২ শতক জমির টমেটো চারা কেটে দিল দুর্বৃত্তরা-ক্ষতি ১২ লাখ টাকা ! বানিয়াচংয়ের চার কলেজে পাস ৮৩৭ জন, ফেল করেছে ৮৬৪ জন-জিপিএ৫ মাত্র ২ জন। নাটক ছিল অপহরণকাণ্ডের : প্রযুক্তির সহায়তায় উদ্ধার হল জুয়েল বানিয়াচংয়ে জুয়েল মিয়ার অপহরণ নিয়ে রহস্য-মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা ! হবিগঞ্জে অবসরপ্রাপ্ত ২৬ কর্মচারীকে জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা আজমিরীগঞ্জে ৩ মাস ধরে ইউএনও নেই : প্রজ্ঞাপনের পরও যোগদান করেননি নতুন কর্মকর্তা সংবাদ প্রকাশের পর ব্যাটারি পুড়িয়ে শীসা তৈরির কারখানা সরিয়ে নিল কর্তৃপক্ষ বানিয়াচং-শিবপাশা রোডে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি : কারখানার বিষয়ে অবগত নয় পরিবেশ অধিদপ্তর প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা-বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা বানিয়াচং মডেল প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে দুই গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান

হবিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন : বিভিন্ন উপজেলা পরিদর্শন করলেন সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

হবিগঞ্জ জেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং সফলতার সাথে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। ক্যাম্পেইনের কার্যক্রম সুচারুভাবে তদারকি করতে জেলার বিভিন্ন উপজেলার টিকাদান কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস।

ক্যাম্পেইন চলাকালীন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস সদর উপজেলা, শায়েস্তাগঞ্জ, মাধবপুর এবং চুনারুঘাট উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। তিনি কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং দায়িত্বরত কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সিভিল সার্জনের সাথে উপস্থিত ছিলেন: ডেপুটি সিভিল সার্জন ডা. মো: মুখলিছুর রহমান ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার প্রশংসা করেন। সবার সম্মিলিত সহযোগিতায় কোনো ধরনের জটিলতা ছাড়াই জেলাজুড়ে সফলভাবে এই ক্যাম্পেইন পরিচালিত হওয়ায় তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উপস্থিত কর্মকর্তারা জানান, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতার কারণে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা