• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Headline
খানাখন্দে ভরা বানিয়াচংয়ের সুজাতপুর সড়ক : কাদা-পানিতে চরম ভোগান্তি এআই এখন আর ভবিষ্যতের বিষয় নয়-এটি আমাদের বর্তমান বাস্তবতার অংশ : কর্মশালায় ভিসি জহিরুল হক রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা : হবিগঞ্জ সদর থানা পুলিশের ঝটিকা অভিযান ইতিহাসের দীর্ঘ ছায়ায় : শতবর্ষী এল আর সরকারি উচ্চ বিদ্যালয় সাগর দিঘির পশ্চিমপাড় উত্তর পঞ্চায়েত কমিটি গঠন : সভাপতি বিপলু-সম্পাদক আকলু নির্বাচিত সিলেটে নারী সাংবাদিকরা গৌরবময় ইতিহাসের অংশ : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী করণীয়-ডেঙ্গু প্রতিরোধ ও গুজব রোধে জোরালো আলোচনা শায়েস্তাগঞ্জে বৃদ্ধা ‘কলম চাঁন’ হত্যাকাণ্ড : ২নং আসামি ইমন ঢাকা থেকে গ্রেফতার-র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর যৌথ অ্যাকশন সুনামগঞ্জে র‍্যাবের অভিযান : ৫টি স্মার্টফোনসহ অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার শায়েস্তাগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান : ট্রাক ভর্তি ৯৬ বোতল ইসকফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খানাখন্দে ভরা বানিয়াচংয়ের সুজাতপুর সড়ক : কাদা-পানিতে চরম ভোগান্তি

স্টাফ রিপোর্টার / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের গ্রামীণ ও প্রধান সড়কগুলো দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের অধিকাংশ স্থানে পিচ ও ইট উঠে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও কাদা, যার ফলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় হাজার হাজার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, সুজাতপুর ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কের বেশ কয়েকটি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে সড়কগুলো রূপ নিয়েছে ছোট ছোট জলাশয়ে। ঝুঁকি নিয়েই কাদাপানির মধ্য দিয়ে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহন। অনেক সময় গর্তে চাকা আটকে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে ছোট ছোট যানবাহন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার বেহাল দশার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সময়মতো প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন জরুরি সেবা প্রত্যাশী মুমূর্ষু রোগী ও স্থানীয় কৃষকেরা। কাদার কারণে কৃষিপণ্য হাটে নিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে এবং পরিবহন খরচ বেড়ে গেছে কয়েক গুণ।

এ বিষয়ে স্থানীয় এক পথচারী বলেন, “দীর্ঘ দিন ধরে এই রাস্তার কোনো সংস্কার নেই। একটু বৃষ্টি হলেই কোনটা রাস্তা আর কোনটা ডোবা—তা বোঝার উপায় থাকে না। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে।”

অনতিবিলম্বে সুজাতপুর ইউনিয়নের এসব সড়ক সংস্কার করে এলাকার যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা