• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Headline
১৪৪ জন জনবল নিয়োগ দিচ্ছে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় : নিয়োগ পরীক্ষা ৩১ জুলাই খানাখন্দে ভরা বানিয়াচংয়ের সুজাতপুর সড়ক : কাদা-পানিতে চরম ভোগান্তি এআই এখন আর ভবিষ্যতের বিষয় নয়-এটি আমাদের বর্তমান বাস্তবতার অংশ : কর্মশালায় ভিসি জহিরুল হক রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা : হবিগঞ্জ সদর থানা পুলিশের ঝটিকা অভিযান ইতিহাসের দীর্ঘ ছায়ায় : শতবর্ষী এল আর সরকারি উচ্চ বিদ্যালয় সাগর দিঘির পশ্চিমপাড় উত্তর পঞ্চায়েত কমিটি গঠন : সভাপতি বিপলু-সম্পাদক আকলু নির্বাচিত সিলেটে নারী সাংবাদিকরা গৌরবময় ইতিহাসের অংশ : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী করণীয়-ডেঙ্গু প্রতিরোধ ও গুজব রোধে জোরালো আলোচনা শায়েস্তাগঞ্জে বৃদ্ধা ‘কলম চাঁন’ হত্যাকাণ্ড : ২নং আসামি ইমন ঢাকা থেকে গ্রেফতার-র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর যৌথ অ্যাকশন সুনামগঞ্জে র‍্যাবের অভিযান : ৫টি স্মার্টফোনসহ অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৪৪ জন জনবল নিয়োগ দিচ্ছে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় : নিয়োগ পরীক্ষা ৩১ জুলাই

স্টাফ রিপোর্টার / ৮৪ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও এর অধীনস্থ প্রতিষ্ঠানসমূহে ১৪৪টি শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জুলাই ২০২৬, শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ ও ২০২৫ সালের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে ছয়টি ক্যাটাগরির ১৪৪টি পদের জন্য মোট ১৮,৯৭৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। আবেদনকারীদের লিখিত পরীক্ষার বিষয়ে ইতোমধ্যে মোবাইল এসএমএস (SMS)-এর মাধ্যমে অবহিত করা হয়েছে।

পদের বিবরণ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩০টি স্বাস্থ্য সহকারী, ৭টি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৪টি অফিস সহায়ক এবং স্টোর কিপার, গাড়ি চালক ও ল্যাবরেটরী এ্যাটেনডেন্ট পদে ১টি করে মোট ১৪৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে।

প্রবেশপত্র সংগ্রহ ও নির্দেশনা: পরীক্ষার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। রঙিন প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে কেন্দ্র প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা